কবিতা: নারী যখন চল্লিশে কবিতায় আমি: সিনথিয়া হোসেন…

কবিতা: নারী যখন চল্লিশে

কবিতায় আমি: সিনথিয়া হোসেন সুজানা

বিশ বছরে নারী দৌড়ায় স্বপ্নের পেছনে,

ত্রিশে নারী দৌড়ায় দায়িত্বের পেছনে—
সংসার, সন্তান, সম্পর্ক সামলাতে।

আর চল্লিশে?

চল্লিশে নারী আর দৌড়ান না।
তিনি ধীরে হাঁটেন—
নিজের দিকে।
নিজের ক্লান্ত মনের দিকে।
নিজের হারানো হাসির দিকে।

চল্লিশের পরই নারী
নিজেকে প্রথমবার সত্যি করে খুঁজে পান।

নিজের শক্তি,
নিজের সীমা,
নিজের সহনশীলতা,
আর নিজের সেই “আমি”—
যেটা এতদিন সবার জন্য বাঁচতে বাঁচতে হারিয়ে গিয়েছিল।

Comment