কষ্টের ফেরিওয়ালা
ফিরোজ শাহীন আলাল
অতি সঙ্গপনে ভালোবাসার পশড়া সাজিয়ে
সন্তর্পণে মন বেচাকেনা মনের বাজারে
কেউ জানেনা কেউ বোঝে না বিক্রি মূল্য—
কেনাবেচার কষ্টের ডালা নিয়ে কেউ কেউ ফিরে আসে
ফেরিওয়ালার চিৎকার কষ্ট নেবে গো কষ্ট—
লাল-নীল-হলুদ-সবুজ হরেক রকমের কষ্ট আছে!
শৈশব স্মৃতির ফাল্গুনের শিমুল পলাশ কৃষ্ণচূড়ার লাল
কিশোরী উন্মাদনায় বসন্তের বাতাবরণ উৎসব—
হরেক রঙের বাহারি ফুলের মৌ মৌ গন্ধে চঞ্চলতা
আলতা পায়ে ঘুঙ্গুর নৃত্যে—নুপুরের রুনু ঝুনু
চপলা চঞ্চল হরিণী চাহনি তালপাতার বাঁশি হাতে!
প্রজাপতি রঙিন ডানায় খুনসুটি ফুলে ফুলে ছুটোছুটি
উদাসী মন আনন্দে আপ্লুত—লুটোপুটি!
ফেরিওয়ালার চিৎকার—কষ্ট নেবে গো কষ্ট—?
হরেক রকমের কষ্ট আছে—!
WhatsApp 0178410126
Email. firozshahin84@gmail.com
Rangpur city Bangladesh.

