তেল এম এম এইচ মুকুল ——————- তেল আছে…

তেল
এম এম এইচ মুকুল
——————-

তেল আছে তিসিতে
নাক ডাকায় নিশিতে
সরিষার তেলে ভূত
চেয়ে থাকে কুতকুত
পাম ওয়েল সোয়াবিন
ওদের বড় দুর্দিন
হেঁসেলেতে নাই নাই
গুদামটা ভরা তাই।
তিল কখনও তাল নয়
পিষে পিষে তেল হয়
ভোজ্যতেল দৌড়ে ফেল
এগিয়ে যায় ডিজেল
তেল নিয়ে কত গান
তেল কেড়ে নিলো মান।

তেলবাজি করে যে
কলকাঠি নাড়ে সে।

Comment