নয়তো কঠিন জীবন
সৃষ্টিতে: শওকত আকবার
জীবন কঠিন ভাবছো মিছেই
ভাবছো বড়ই কন্টকময়।
সত্যি জীবন সহজ অতি,
নয় যে আবার আলোকময়।
সুখ দুখ্ কান্না হাসি
জোয়ার-ভাটা দিবা-নিশি
জীবনের অলংকার,
নিজ সাজে অপরূপে
সাজে জীবন বারংবার।
সাহশ শক্তি নিয়ে বুকে
পরিস্থিতি যে সামলে নেয়,
জীবন তখন তার কাছে
সেভাবেই ধরা দেয়।
দু:সহ জীবন তখন
হয়ে উঠে সুখময়।
👉 কবিতাটি প্রথমে এই বাগানে ফুটেছিলো
Comment

