শিরোনাম: স্মৃতির আয়নায় তেঁতুলিয়া কলমে-আফজাল হোসেন তারিখ -২৫/১২/২৫ইং…

শিরোনাম: স্মৃতির আয়নায় তেঁতুলিয়া
কলমে-আফজাল হোসেন
তারিখ -২৫/১২/২৫ইং

উত্তর বংগের শেষ সীমানা, তেঁতুলিয়া নাম,
সবুজ-শ্যামল চা বাগানে জুড়িয়ে যায় প্রাণ!
সমতল ভূমির চা বাগানের মৃদু ছন্দে গান,
প্রকৃতি যেন এখানে কবি, মানুষ তার প্রাণ।
চা-পাতার লেগে আছে শ্রমিকের ঘাম,
সেই ঘামেই গড়ে উঠছে দেশের উন্নয়ন।

তেঁতুলিয়ার শেষ সীমানা মহানন্দা নদী,
বাংলাদেশ-ভারতকে সে করেছে ভাগাভাগি।
কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখলাম তেঁতুলিয়া এসে,
হাজার হাজার দর্শনার্থী এটা দেখতেই আসে।
শিলিগুড়ির সেতুটাও দেখলাম বাংলাদেশে বসে,
বিষন্নতা দুর হলো -তেঁতুলিয়ায় এসে।

বাংলাবান্ধা স্থলবন্দর-উত্তরের দ্বার বটে,
বৈদেশিক পণ্য আমদানি -রপ্তানি হয় এই পথে।
ট্রাকের শব্দ সেথা যেন উন্নয়নের গান,
স্বপ্নে-স্বপ্নে বদলে যায় মানুষের জীবনমান।
বাংলাবান্ধায় আছে চত্বর -সমুন্নত পতাকা,
উঁচু শিরে অভিবাদন, লাল-সবুজের বারতা।

তেঁতুলিয়ার পাথর,বালুর দেশজুড়ে সুনাম,
উন্নয়ন অবকাঠামোয় মজবুত হয় নির্মাণ।
তেঁতুলিয়া তাই শুধুই দেশের শেষ সীমানা নয়,
উন্নয়নের দীপ্ত আলো বাংলাদেশময়।

Comment