আমাদের দেশ ছয় ঋতুতে গড়া এ দেশ, আমাদের…

আমাদের দেশ

ছয় ঋতুতে গড়া এ দেশ,
আমাদের সোনার বাংলাদেশ।
একেক ঋতুতে একেক সমাবেশ,
সব ঋতুতে ফুলে ফলের নেই শেষ।
কলমী,শাপলা,পদ্ম,কেয়া,বকুল,শেফালী,
গন্ধরাজ,রজনীগন্ধা,জুই,জারুল,চামেলী।
গাদা,বেলী,বাগানবিলাস,কৃষ্ণচূড়া,
গোলাপ,নয়নতারা,বেলী,রাধাচূড়া।
ফল পাকে লাল,সবুজ,হলুদ হয়ে,
সু-স্বাদে মন যায় ছুয়ে।
আম,লিচু,জাম,পেঁপে,ডালিম,কাঁঠাল,
আতা,পেয়ারা,জামরুল,বেল,তাল,
কলা,জলপাই,কামরাঙ্গা,নারকেল,
আনারস,সফেদা,আমড়া,তেতুঁল,কদবেল,
আরও কত যে ফুলে ফলে ভরা,
আসলে আসতে পারো তোমরা

Comment