শিরোনাম-অবেলার ভালোবাসা কলমে- ইরি অতনু ​যখন পকেট শূন্য…

শিরোনাম-অবেলার ভালোবাসা
কলমে- ইরি অতনু
​যখন পকেট শূন্য ছিল, রঙিন ছিল মন,
তখনই তো চেয়েছিলাম মনের মতো জন।
বেকারত্বের তিক্ত দিনে স্বপ্ন ছিল যারে,
আজকে আমি সফল জানি-পাইনা খুঁজে তারে।

​প্রতিষ্ঠিত হওয়ার পরে হৃদয় এখন ভারী,
আগের মতো কারো সাথে হয় না ভাব আড়ি।
হিসাব-নিকাশ বাস্তবতায় আবেগ গেছে হারিয়ে,
সাফল্য আজ হাসে কেবল একাকিত্ব বাড়িয়ে।

​সত্যি তো প্রেম খাঁটি হয় ঐ বেকারত্বের কালে,
অবেলায় আর মন বসে না রঙিন কোনো জালে।
ভালোবাসার বসন্তটা পেরিয়ে গেছে কবে,
আজকের এই প্রাপ্তিগুলো— কার জন্য হবে?

Comment