তুষ্ট থেকো ভাবছো বুঝি তুমি বসে তোমারই আছে…

তুষ্ট থেকো

ভাবছো বুঝি তুমি বসে
তোমারই আছে খুব ব্যথা।
তীব্র ব্যথা সহ্য করেও
অনেকেই কিন্তু বলে না কথা!!

একটুখানি কষ্ট হলেই
বলো দুঃখে আছি খুব!
তোমার পাশেই হয়তো কেউ
দুখ সাগরে দিয়েছে ডুব!!

তিন বেলায় খেয়েও তুমি
বলছো খাইনি পেট ভরে!
খোঁজ নিয়ে দেখো একটু
কেউবা আছে অনাহারে!!

পাকা বাড়িতে থেকেও
বলছো নেই স্বস্তিতে!
আশেপাশেই দেখো তুমি
কতজন আছে বস্তিতে!!

ভালো যদি থাকতে চাও
উপর তলায় কভু নয়।
অল্পে তুষ্ট থেকে সদা
নিচের তলায় তাকাতে হয়।।

যতটুকু আছে তোমার
তা নিয়েই তুষ্ট থেকো।
সুখে কিম্বা দুখে থাকো
ঈশ্বরকে নিত্য ডেকো।।

সৌমেন্দ্র নাথ গোস্বামী
নাটোর, তারিখঃ ১৯-১২-২০২৫

Comment