শ‌ঙ্খের আর্তনাদ রা‌তের আঁধার বু‌কে, আপাত দৃ‌ষ্টি‌তে জীব‌নের…

শ‌ঙ্খের আর্তনাদ রা‌তের আঁধার বু‌কে,
আপাত দৃ‌ষ্টি‌তে জীব‌নের লেন‌দেন
ফু‌রি‌য়ে যাওয়ার পরও,
পর্দার নেপ‌থ্যে কেউ একজন কলকা‌ঠি নাড়ে,
আমি প‌তিত নক্ষ‌ত্রের ম‌তো
সেই আসমানী সাহায্য খুঁ‌জি আর ভা‌বি,
অদৃ‌ষ্টের ভাঁজে ভাঁ‌জে লেখা হোক আবার
আমার উত্থান গল্প।
রহ‌স্যে ঢাকা কত কিছুই‌তো ঘ‌টে
পৃ‌থিবীর ঘূণর্ণ প‌রিক্রমায়!

আস্তিক না‌স্তিকতার দ্ব‌ন্দ্বের আগু‌নে
ছাই চাপা দি‌য়ে এই মন,
নু‌লো ভিখারীর ম‌তো আসমানী সাহায্য প্রত্যাশী,
য‌দি একবার সং‌শো‌ধিত হয় ভাগ্যলিপি
য‌দি একবার পাকাধা‌নের র‌ঙে আসে সকাল,
নবা‌ন্ন উৎস‌বের ম‌তো ভরপুর হয় জীবন
হতাশার পি‌ঠে খঞ্জর চা‌লি‌য়ে
আশার সূর্য হা‌সে আলতা র‌ঙে,
আমি নু‌লো ভি‌খিরী সেই চমৎকা‌রের দিন গু‌ণি,
রহস্যে ঢাকা ক‌তো কিছুই‌তো ঘ‌টে
পৃ‌থিবীর ঘূর্ণণ প‌রিক্রমায়!

Comment