রক্তস্রাব
আখতারুল ইসলাম খোন্দকার
জীবনে কতটুকু কষ্ট স্বয়েছি জানিনা
সামান্য মাথা ধরলে অস্থির হই,
জীবনে ক’ব্যাগ রক্ত দিয়েছি
বুকে হাত দিয়ে বলতে পারিনা।
কিন্তু আমরা জানি একটা নারীর
প্রতিমাসে রক্তের নদী বয়,
রক্তস্রাবের ব্যাথায় কুঁকড়ে উঠে
পেটে ধারালো ছুরির ন্যায় আঁঘাত করে,
শারীরিক ও মানষিক যন্ত্রণায় কাঁতর
ব্যাথায় শরীর অসাঁড় হয়ে যায়।
অসহ্য ও কষ্টে মুখ ফুঁটে বলতে চাইনা
কাটা মুরগির মত ছটফট করতে থাকে,
কোমরের হাঁড় গুলো যুদ্ধে মেতে উঠে
আবার পরাজিত সৈনিকের মত আছড়ে পড়ে।
তখন নিঁথর অবশ দেহটা,
একটু যত্ন, আদর, ভালবাসা পেতে
কেমন যেন পাগল হতে চাই।
নতুন উত্তেজনায় লোভিষ্ঠ আকাঙ্খা
কিন্তু প্রকাশ করতেও দ্বিধাবোধ করে।
রক্তস্রাব খুবই স্বাভাবিক নিয়ম।
এটা তুচ্ছতাচ্ছিল্যের ব্যপার নয়
লজ্জা, ঘৃর্না, অবহেলার নয়
বরং এটা গর্বের, সম্মানের
তাই তাদের স্যালুট জানাই শ্রদ্ধাভরে।
পৃথিবীর জন্মের মূলেই নারীর রক্তস্রাব,
সমাজকে সাজাতে ও সভ্যতা প্রতিষ্ঠায়
ভাগ্যবান স্ত্রীর মর্যাদায়
কাঙ্খিত পৃত্রিত্বের পরিচয় পেতে
বংশ বিস্তারের বাহক ভূমিকায়
পৃথিবীর সৌন্দর্য বর্ধনে
রক্তস্রাব নারীর জন্য আবশ্যক।
*********——********
আখতারুল ইসলাম খোন্দকার
গ্রাম- বিদির পুর
পোস্ট অফিস- বসন্তকেদার -৬২১০
উপজেলা- মোহন পুর
জেলা- রাজশাহী
বাংলাদেশ।
মোবাইল ০১৭২২০৩০৪০২
akhtar.khandokar@gmail.com
রক্তস্রাব আখতারুল ইসলাম খোন্দকার জীবনে কতটুকু কষ্ট স্বয়েছি…

Comment
