শিরোনাম: রাজনীতি আমার জন্য নয় কলমে: আফজাল হোসেন…

শিরোনাম: রাজনীতি আমার জন্য নয়
কলমে: আফজাল হোসেন
তারিখ -২৬/১২/২৫ইং

আমি পেটের রাজনীতি বুঝি, ক্ষমতার নয়,
নুন আনতে যার পানতা ফুরায়,তার কেমনে রাজনীতি হয়?
ক্ষুধার সংসারে যার প্রতিদিন লড়াই,
রাজনীতি তার জন্যে বিলাসিতা, বড়াই!
রাজার হালে চলা বিলাসী আমি নই,
শখের রাজনীতি হতে তাইতো দুরে রই।

যে দেশে রাজনীতি হিংসার অবিরাম খেলা,
গুলিতে ঝাঁঝরা হয় মিছিলের কাফেলা!
যেদেশে রাজনীতি মানে রক্তমাখা পথ,
গায়ের জোরে টিকে থাকে ক্ষমতার মসনদ!
অন্যায়ের সাথে যেখানে যায়না মোকাবেলা করা,
শাসকের বিরুদ্ধে বললে পরতে হয় হাতকড়া!
লাশের উপর দাঁড়িয়ে যেখানে রাজনীতি হয়,
এমন নির্মম রাজনীতি আমার জন্যে নয়।

যেখানে ফুলের মালায় বরণ করা হয়,
জুতার মালা জোটে, হলে পরাজয়!
যেখানে সম্মান দূর্লভ, মূল্যবোধ আহত,
যেখানে রেষারেষি, হিংসা, খুন অহরহ!
যোগ্যতার মাপকাঠি যেখানে পয়সাতে হয়,
এমন রাজনীতি আমার জন্যে নয়!

খেটে খাওয়া মানুষ আমি কর্ম করে খাই,
রাজনীতি করার কোনো আগ্রহ আমার নাই।
আমি সকল দল-মতের ঊর্ধ্বে থাকতে চাই,
নিঃশব্দ সেবার আলোয় আত্মতৃপ্তি পাই।

Comment