শিরোনাম-তোমার আগমন
কলমে- ইরি অতনু
কোন এক নিস্তব্ধ সন্ধ্যায়,
হঠাৎ এলে তুমি।
ছিলনা কোন আগাম বার্তা,
একাকী ছিলাম আমি।
মিষ্টি কণ্ঠে বললে তুমি,
তোমার নামটি কি?
কথা হলো শুরু দুজনার,
সময়ের আপন গতিতে!
এক অদ্ভুত অভ্যাসে জড়িয়ে,
টানলে রেখা দূরত্বের!
হঠাৎ তুমি বন্ধ করলে,
কথা বলার ধরণ!
শুধু জানতে পারলাম না,
তোমার আগমন মানে!
এই একটি প্রশ্ন আমাকে,
তাড়িয়ে বেড়ায় অনবরত!
Comment

