কিসের আবার মলম হয়?
লেখায়-আরজু
বাহির ব্যাথারই মলম হয় না
ভিতর ব্যাথার খবর কই,
দুঃখেরই রাজ্য ফুরায় না
সুখের রাজ্যের জায়গা কই,
মহল ভাঙ্গায় শেষ হয় না
মহল গড়ার শুরু কই,
কথারই যদি গল্প না হয়!
চুপকথার গল্প হয়?
ভালোই যদি না বাসিলা
ঘৃণা করার মানে হয়!
সুখ যদি তুমি হও
দুঃখ আবার কারে কয়,
স্বচ্ছতায় যদি চাইলা
তবে আমারে কেন ডাকিলা?
শুদ্ধতারে চায় যে সবাই
ভুলের কী আর স্থান হয়!
ব্যাথা সারাতে তোমায় চাইলাম
মলমে কি আর কাজ হয়!
সুখরে আনতে
দুঃখ তাড়ালাম
কিন্তু সে কী শুধুই পিছু লয়!
কয়লা ধুলে যদি ময়লা না যায়
তবে আমারে কেন
আসাবিলাও
এই ময়লা হইবো দূর!
জীবনডা যদি হাসি তামাশার হয়
তবে কান্নারা কেন দলা পাকায়!
কৌতক তবে আমিই হইলাম
এর কি আবার তালি হয়।
আপনেরই মান হারায়/(ফুরায়)নাহ
পরের আবার কদর/(জায়গা)হয়?
মরণ যদি লিখায়ই থাকে
কিসের আবার মলম হয়?
-সামিয়া আফরিন (আরজু)-১৮/১২/২০২৪
এটা আমার লেখা একটা পছন্দের কবিতা,অনেকে পড়ে মোটামুটি ভালোই বলেছে!
কিসের আবার মলম হয়? লেখায়-আরজু বাহির ব্যাথারই মলম…
Comment
