শিরোনামঃ ভাবজগৎ
কলমে ঃ শাঁওলী সরকার
তারিখ ঃ 27/12/2025
সন্ধ্যা নাবছে ধীরে ধীরে যেন অসীম মমতায়।
আবছা অন্ধকারে জ্বলে ,নিভে জোনাকীর ঝাঁক।
এখন জানা যায় নাকো আলোয় ভরা জোনাকীদের কোথায় বাস?
নিয়ন আলোতে চাপা পড়ে যায় যে তারা।
হারিয়ে গিয়েছে মেকি আলোর স্রোতে তাদের নিজস্বতা।
জোনাকীর দল ঝাঁকে ঝাঁকে আসে না গো তারা সেই আগের মতো।
বহুকাল আগে ছোট্ট একটি মেয়ে জোনাকির ঝাঁক ধরত যে,সে মন ভরে,
কাঁচের বয়মে পুরে তাদের আলোর সন্ধান করতো সেই মেয়ে |
নিজের পড়ার টেবিলে গুছিয়ে রেখে তাদের সাথে কথা বলতো আপন মনে।
নিজের আপন ভোলা জগতের সাথে বন্ধুত্ব পাতাতো জোনাকীদের সনে।
মিটিমিটি আলোতে ছোট ছোট চোখে গড়তো তার ভাবের দুনিয়া।
তাদের সনে কথা কইতে কইতে সে ভুলে যেত তার নিজস্ব দুনিয়া।
মায়ের বকুনিতে ফিরে আসত সে তার ভাবের জগত থেকে।
আবার,বাবার আশকারাতে গড়ে তুলতো তার ভাবের জগৎ ,
সেই স্বপ্নের ভাবজগত ছিল তার একান্ত নিজস্ব |
কালের নিয়মে হারিয়ে গিয়েছে সেই ছোট্ট মেয়েটা।
তবুও, মনের অতলে গড়ে রেখেছে তার আশ্চর্য্য ভাবজগতের দুনিয়াটা।
তা ভেদ করে হতে পারেনি গো অন্য সবার মত |
বড় হয়েছে যে সে, কিন্তু তার দুনিয়াটা রয়েছে ঠিক আগের মত,
তার ভাবজগত হয় নি কো মলিন, কিংবা বিলীন।
SHAONLI SARKAR

Comment
