MD AFZAL HOSSAIN

শিরোনাম -সরলতার বিড়ম্বনা
কলমে -আফজাল হোসেন
তারিখ -২৭/১২/২৫ ইং

সরলমনা হওয়া এখন সত্যিই বড় ঝামেলা,
বিশ্বাসের দামে কিনতে হয় প্রতারণার থালা।
আবেগ মাখা কথায় যাদের গলে যায় মন
পদে পদে তাদেরকে ঠকতে হয় এখন!

আদুরে সুরে কিছু চাইলে “না”আসে না যাদের মুখে,
নিজের কষ্ট চেপে রেখে যারা অন্যের সুখ খোঁজে!
হৃদয়টা যাদের সবার জন্য খোলা দরজা,
যে আসে,চায়—নিয়ে যায় নির্বিঘ্নে সোজা!
কারো বিপদের গল্প শুনে ঝরে যাদের চোখের জল;
ওঁরাই এখন হাল যুগের সেরা বোকার দল!

আমি তো সেই বোকার দলের ‘বেকুব’ একজন,
মানুষ কে বিশ্বাস করে ঠকি সারাক্ষণ!
আপন সেজে কিছু লোকে ঘুরে চারিপাশ,
একটু সুযোগ পেলেই তারা করে সর্বনাশ!

সরলতা বার বার দিয়েছে আমায় ছ্যাকা,
ঠকার পরে বুঝে যাই -আমি কেমন বোকা!
সহজ,সরল, নম্রতা আজ বড় অপরাধ,
বিশ্বাস করাই এখন দেখি ক্ষতির এক ফাঁদ!

Comment