Kazi hasan ali

মিথ্যে বড়াই
কাজী এম হাসান আলী

ক্ষমতা আজ অল্প পেয়ে
দোকান বাকি করছো খেয়ে,
দখল নিতে করছো লড়াই
মিথ্যে তুমি করছো বড়াই।

কথায় কাজে অমিল দেখি
প্রচার পত্রে লেখালেখি,
অস্ত্র হাতে জালিম তুমি
দখল নিয়ে অন্যের ভূমি।

মিছে বলো ভোটের জন্য
লুন্ঠন করো হরেক পন্য,
ধ্বংস করো পরের বাড়ি
আগুন দিয়ে জ্বালাও গাড়ি।

শিক্ষক গুরু তোমার ভয়ে
নির্যাতন সব যাচ্ছে সয়ে,
চোখের পানি ঝড়ায় শোকে
দীর্ঘ শ্বাসে বলছে লোকে।

ন্যায়ের পথে লড়াই হবে
শান্তি সুখের আশায় ভবে,
ধ্বংস হবে দখলদারি
যেতে হবে কবর বাড়ি।

Comment