Bidhan Chandra Sanyal

নতুন বছরের প্রত্যাশা
————————————————————–
বিধান চন্দ্র সান্যাল
—————————————————————-

পুরনো গেল, নতুন এলো,

আসলো কতো আশা,

আশার মধ্যে লুকিয়ে আছে

গভীর ভালোবাসা।

নতুন বছর, নতুন বছর,

শুনছো আমার কথা?

পৃথিবী জুড়ে ভুলিয়ে দিও

সব দুঃখীদের ব্যথা।

নতুন বছরে নতুন করে

চলবো নতুন পথে,

গত বছরের স্মৃতি টুকু

থাকুক না হয় সাথে।

নতুন বছরে নতুন পথ

অনেক অনেক খুশি,

দুঃখ ভুলে সুখের সাথে

থাকুক সকল বিশ্ববাসী।

Comment