স্বপ্ন দর্শন
পরমানন্দ চক্রবর্তী
অবচেতন মন ঘুমের বিভ্রাট!
এপাশ-ওপাশ চক্ষু বন্ধ হৃদয় সজাগ।
দুঃস্বপ্নের রঙ্গ নিলা-
অপ্রত্যাশিত জীবনের অনেক কিছুই ক্ষুদ্র সময়ে।
সুখ প্রাচুর্যে ভরা সুন্দরী রমণী!
অদৃশ্য স্বপ্নময় সত্যিই প্রকাশ,
তবে স্বপ্নে।
লাল পরী নীল পরী রাজ্যের রাজা যেন আমি।
আঙ্গুল ফুলে কলা গাছ,
মুহূর্তেই যেন সমস্ত পৃথিবী দর্শন!
আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়া-
হুকুমের গোলাম দৈত্য দানব।
অবশেষে মুহূর্তে বিলীন,
ঘড়ির এলামের শব্দে চক্ষু মিলে দেখি-
নিদ্রা কাতর হয়ে বিছানায় শুয়ে।
Comment

