Nishi kanto roy

সেই মেঘ সেই আগুন ১১৮
খেয়া
(নাতনিকে নিবেদিত )
নিশিকান্ত রায়

মেঘের অরন্য থেকে
হাসির চিকন রেখা নক্ষত্রের গান হয়ে ভাসে।
এক নরোম পৃথিবীর পালকে ভর দিয়ে
তুমি চাঁদ হয়ে ওঠো।

নদীরা এখন ঢেউয়ের বাগান
শস্যের দানায় অমরত্বের গান
বুকের কোঠরে আলোকের ডানা।
তুমি খুব কাছের
আকাশে বপন করা স্বপ্নের ফুল।

তোমার কাছে লুকিয়ে থাকি আমি
তোমার জন্য ছুটতে গিয়েও থামি।

Comment