বেলা বয়ে যায়
———————
সরকার অরুণ যদু
ফুলেতে ঢলে পড়ে ফুল
সুবাসে মাতিয়া ভ্রমর কুল,
বেলা বয়ে যায়
সাগরে নদী ধায়।
প্রভাতে ফুটে রবীর নব আলো
স্নিগ্ধ শিশির যায় শুকে,
নব নব বধূঁ আসে হাতে প্রদীপ জ্বালো
শিখা জ্বলে প্রেম রুখে।
প্রেম শিকল পায়ে
ফুলো মালা পরায়ে,
থাকবো জেগে নিশি ভোর
চোখ বুঁজে খুলবে দোর।
বেলা বয়ে যায় দিন শেষে
প্রেম কী হবে দিন শেষে?
কাননে কাননে ফুটবে ফুল দল
ছড়াবে সুবাস আশা টলমল।
Comment

