Mitrali

#”সখি ভালোবাসা কারে কয় ”
#”সেকি কেবলই যাতনা ময়”
#মিত্রালী

বয়স তখন চার,
আমার কান্না থামাতে সবাই জেরবার ।
হঠাত্ দেখি দুটো হাত বাড়িয়ে…
তুমি আছো, আমার সামনে দাঁড়িয়ে….
কেনো কাঁদছ তুমি?এই যে আমি আছি তোমার সাথে,
তোমার অদ্বিতীয়া হয়ে থাকবো, তোমার পাশে ।
হঠাত্ সবকিছু হারিয়ে দিলাম এক নিমেষে…..
পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেলো আমার চারপাশে….
সব হারিয়ে বিধ্বস্ত আমি,
বসে আছি তোমারই দুয়ারে ।
কেনো কাঁদছ তুমি?এই যে আমি আছি তোমার সাথে,
তোমার অদ্বিতীয়া হয়ে থাকবো, তোমার পাশে ।
কালের শেষে সব শুরু হলো….
বিধাতা যেন এক নতুন অধ্যায় লিখলো….
আমি চলতে চাই, তোমার সাথে, তোমার পাশে, তোমার হাত ধরে,
বন্ধু হয়ে থাকবো আমি,
আর তুমি থাকবে আমার হৃদয় জুড়ে ।
হয়তো তুমি কোনওদিনই বুঝবে না,
বন্ধু হবার জ্বালা ।
চাইলেও বলতে পারিনা…
ভালোবাসি তোমায় অদ্বিতীয়া…
অনেক অনেক বেশি,
শুধু তোমায় ভালোবাসি ।
“অদ্বিতীয়া “কোন দিনই কি তুমি শুনতে পারবে এই ডাক?
আমার আত্মা জুড়ে শুধু তুমি আছো,
আর বলছো;
“সবসময় আছি, থাকবো, তোমার পাশে, তোমার অদ্বিতীয়া হয়ে “।
একদিন ঝোড়ো হাওয়া এসে,
সবকিছু কেড়ে নিল ।
ভয়ে তুমি মুখ লুকালে,আমার বুকে ।
আমার হৃদয়ের আওয়াজ কি, তুমি শুনতে পারছো অদ্বিতীয়া?
তিরতির করে কাঁপছে তোমার ঠোঁট….
প্রথম চুম্বন জীবনের, কেউ কি ভুলতে পারে?
তুমি ভুলে গেলে ।
সবকিছুই কি অভিনয় ছিলো-তোমার কাছে?
বন্ধুত্বের আড়ালে, তোমার ছলনা।
আজও কি বলবে?”বন্ধু হয়ে থাকবো তোমার পাশে, ”
আজ এতো আলোর রোশনাই, আমায় ঘিরে আছে ।
তোমার বিয়ের দায়িত্ব-র কাছে, আমার ভালোবাসা হেরে গেছে ।
হাসিমুখে বিদায় দিলাম তোমায়।
চলে যাচ্ছ তুমি,
আর বন্ধু হওয়ার শেষ দায়িত্ব, পালন করছি আমি ।
জানি তোমার কাছে পাবো না কোন উত্তর…..
তোমার সিঁথির সিন্দুর আমার সব প্রশ্নের উত্তর…..
সব হারিয়ে ,বিদায় লগ্নে ;
দাড়িয়ে আছি আমি একা ।
জানি আর তুমি ফিরবেনা,
আর কোনোদিন কেউ বলবে না…
“কাঁদছ কেন?এই যে আমি আছি তোমার সাথে,
তোমার অদ্বিতীয়া,
হয়ে থাকবো তোমার পাশে “।

Comment