Anisur Rahman

ভালোবেসে দেখো
আনিছুর রহমান

আমাকে একবার ভালোবেসে দেখো
মন্দ যাবে না?
তোমার অগাধ মনের নির্বিরোধী প্রেম।

আমাকে একবার ভালোবেসে কাছে ডাকো
নিরুদ্যোগে সাড়া দেবো,
বহু পথের দূরত্ব থেকে!

আমাকে একবার ভালোবেসে দেখো
প্রেমিক হতে পারবো না?তা জানি…
কত নিশীথের কবিতায়
তোমাকে সাজিয়েছি উত্তম প্রেমিকা
তুমি বুঝতে বা জানতে,ব্যর্থ আমার পিঞ্জর।

আমাকে একবার ভালোবেসে দেখো
তোমার সকাল,মধ্যে দুপুর,বিকাল,রাত চমৎকার ভাবে কেটে যাবে
আমার নিষ্পাপ গভীরত্ব ভালোবাসা দেখে।

Comment