SUPRAVAT METYA

ঈশ্বরায়ন ঘটাতে গেলে

সুপ্রভাত মেট্যা

প্রতিটি ভালো না-লাগার জন্য
এক-একটি ভালোবাসাই দায়ি।
মনখারাপের অলো ,অন্ধকার ছেয়ে গেলে
তবেই বৃষ্টি নেমে আসে ঘরে।
প্রত্যেক মানুষেরই কোনও না কোনও
একটা অন্ধকার থাকেই থাকে।
আলো থাকলেই যে সবসময় সবকিছু দেখা যাবে
এমনটি ভাবারও উচিত নয় কারোর ।
সেইরকম দেখার মতো চক্ষুরও প্রয়োজন আছে চোখে। কেবলমাত্র বক্তব্য পরিস্কার হলেই মানুষ সুন্দর হয়না । ঈশ্বরায়ন ঘটাতে গেলে স্বর্গ রচনারও ভীষণ জরুরি ।

আর ভালো লেখা ?
তার জন্য একটা তো মানুষ হলেই চলবে!

লেখকের নাম:- সুপ্রভাত মেট্যা
গ্রাম :-বলরামপুর
পোষ্ট:- জয় বলরামপুর
থানা :-তমলুক
জেলা :-পূর্ব মেদিনীপুর
পিন:-৭২১১৩৭

Comment