Anjan RoyChoudhuri

নব বর্ষ
✍️ অঞ্জন
আস্তে আস্তে অস্ত যাচ্ছে দিন শেষের সূর্য।
একটু পরেই সন্ধ্যে নামবে।
পাখি গুলো ফিরে চলেছে নিজেদের বাসায়।
শেষের দিকে এসে পৌঁছেছে একটা গোটা বছর।

একটু পরেই রাস্তা সেজে উঠবে আলোক মালায়।
অদূর গীর্জায় বেজে উঠবে ঘণ্টা ধ্বনি।
সেই ব্যাস্ত সমস্ত আনন্দে উদ্বেলিত পৃথিবী থেকে বহুদূরে আকাশে উঠবে এক ফালি চাঁদ, একা।
তার আসে পাশের নক্ষত্র গুলো ঢেকে যাবে তার জোড়ালো আলোয়।

তাকে সঙ্গ দেওয়ার মত কেউ নেই।
গোটা রাত আকাশের এক পাশ থেকে আরেক পাশে একা একা ঘুরে বেড়াবে সে।
তারপর নতুন বছরের প্রভাতে যখন সবাই নিদ্রা মগ্ন, তখন নিঃশব্দে সে চলে যাবে পরের রাতে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে।
নতুন বছরের প্রভাতে আকাশে তখন নতুন রবির প্রকাশ।

Comment