Kajal Acharya

রণকৌশল।
কাজল আচার্য।

যশোহর রোডের ধরে বাস স্টপেজে
যখন অবসন্ন শরীরটা
ছুঁড়ে ফেলে এগিয়ে যায় বাস
তখন ও কেউ কেউ ব্যালকনিতে দাঁড়িয়ে…
কীভাবে কেটে যায় গ্রীষ্ম বর্ষা শরত
আমি শুধু এক জন্মদিন থেকে
অন্য জন্মদিনের আলপনার ঔজ্জ্বল্য মাপতে মাপতে মোম কখন নিঃশেষ হয়ে যায়
বুঝতেই পারি না।
ঘরের ভিতর মশারি তার চারিদিকে
বুভুক্ষু মশার ক্রমাগত আবেদন
হাত না পা কোনটা এগিয়ে দিলে
ওরা রণে ভঙ্গ দেবে বুঝতে পারি না
ঠিক মতো তাই…

Comment