Priyanka

হেমন্তের শহর

হেমন্তের বাদামী বিকেল গলে পড়লে ধূমায়িত সন্ধ্যা ঝুপ করে লাফিয়ে পড়ে শহরের গায়ে।আলো কমে আসায় স্কাইস্ক্র্যাপারের শিয়রে বসে কুয়াশারা আষাঢ়ে গল্প ফাঁদে।

হেমন্তে গোধূলি বিশেষ চোখে পড়ে না,পড়লেও তা ক্কচিৎ দৃশ্যমান হয়।গোধূলি বোধহয় হেমন্তে খানিক বিশ্রাম নিয়ে নেয়।

হেমন্তের শিশির বিন্দু দিয়ে লেখা ঋতুকন্যা হৈমন্তীর চিঠিগুলো নীল খাম বন্দী হয়ে লেখার ডেস্কে জমতে থাকে। তখন মেটে রঙের শহরে মনখারাপের ধুলো ওড়ে।
আসলে চিঠির গন্তব্যের নতুন ঠিকানা অজানা।।

©প্রিয়াঙ্কা।

Comment