Md. Mujibur Rahman

অপেক্ষা
মোঃ মজিবুর রহমান

আলোর আশায় আগুন জ্বেলে
পুড়লাম আমি নিজে,
বৃষ্টিবিহীন দারুন খরা
তবুও দু’চোখ ভিজে।
সুনীল আকাশ কিসের লাগি
ঢাকলো কালো মেঘে,
পোষা পাখি উড়লও কেন ?
পাইনা হেতু ভেবে।
চিত্ত তবু নিত্য খুঁজে
যে জন গেছে চলে
বাকি জীবন কাটুক না হয়
তারই পথ চেয়ে।

Comment