Abdur Rahman

শিশিরের শব্দ কান্না
আব্দুর রহমান
১৬.১১.২৩

আশ্বিন এলো
এলোপাতাড়ি সময় কার সময় কে জানে
সময় সংলাপ ধরার লোক
কবেই গেছে চলে মিশে গেছে দিগন্তের দিকে
সময় ধরে পাঁচু পুজোর মন্ডপে মন দেয়
সেজে ওঠে আলোয় কারু আর চারু
প্রজাপতি মেলা ভার বহন করে চলেছে তার
ঘন্টা খানেক পরে বাতাসের মতো চঞ্চল হয়ে ওঠে মন
আকাশে উড়ল কত যান, লোক নেই
চাঁদের পাহাড় থেকে নেমে আসে বিক্রম
দেখেছে সে পাথর -মাটি ভেজা নরম অশ্রু
ড্রোনের চোখ স্থির
আলো নেই জল নেই , আছে মরু তাপ বিস্ফোরণী ধোঁয়া
আশ্বিন আসে যায়
দেবী বরাভয় দেয়, কখনো বৃষ্টি ভেজা চোখে দেখে
ঢোলির চোখে মুখে বিষণ্ণ ছায়ায় ভাসে
কামদুনি,কাটিহার জঙ্গল,বুন্দেলখন্ডের বিজনতা
আশ্বিনের পূর্ণিমা ভরে ওঠে আঙিনা
শালুক ফোটা দিঘিতে বেগমপুরের মাঠে
জমে থাকা অভিমান শিশিরের শব্দ কান্না
মান ভাঙানোর প্রিয় এখন বিক্রমের সওয়ার।

Comment