nishi kanto roy

আরেক বছর
নিশিকান্ত রায়

কুয়াশা মুড়িয়ে আসে ভোর
নানাবিধ ছাইচাপা সূর্যের গান।
আধপোড়া সময়ের নদী
বুনে দেয় পলিমাটি।

মোহন কৃষকেরা
চাষ করে নবায়িত ক্ষুধা,
কাঁপা ঠোঁটে ধুয়ো ঢাকা সকালের ভ্রুণ।
দিনেরা দিনের মতো কেটে যায়
রাতেরা রাতের মতো ডুবে ।

পথচলা ঘাম মুছে ভোরের যে রঙ ডানা মেলে
ধূসর পাখির পালকের বিনিময়ে
কিনে রাখি
সময়ের মেলা ঘুরে
আরেক বছর।

১২.০১ মিঃ ০১ জানুঃ ২০২৬.

Comment