Abdur Rahman

আজ কাল পরশু
আব্দুর রহমান

হেঁটে চলে গেলো দুঃস্বপ্ন
বিরস মুখে কাস্তে হাতে মানুষটি

রোজ আসে দুধ হাতে ওপাড়ার ঘোষ মেয়েটি
ক্লান্তির ছায়ায় অঙ্ক চোখে মুখে

ঠিক তারপরে লোম ওঠা নেওটা কুকুরটা এসে যায় ঘিনঘিন করে ওঠে মন।

ঘড়ির কাঁটাটা তখন সাতের ঘরে।
ওদিক থেকে আসে সবজিওয়ালা ।

পেপারওয়ালাও আসে সময় ধরে , ভাঁজকরা কাগজটা গলিয়ে দেয় গ্রিলের ফাঁকে ।
কেউ হাসি মুখে কেউ বা শুরু করে শুকনো মুখে কারো চোখে মুখে বেশী বয়সী গাছের পাতারা যেমন
ডেকে সুখ দুঃখের কথা শোনো
সারা দিন অফিস ফেরতা মানুষেরাও
তোমাকে জানাবে ,কোনো আশা নেই
আগামী দিনগুলি বন্ধু নয় এবং
ছেলে মেয়ের নেই কোনো ভবিষ্যৎ।

এও এক অদ্ভুত সময় দুয়ারে আসছে
যুগের স্পন্দন কে কুলোয় ঢেকে ,আনে
ভেদের দেবতা কে ।
আগুন জ্বালানো শলা হাতে পথে ,ঘরও
বাদ যায় না । শিশু কন্যার ঠোঁট চেরা
রক্ত মাখা শব, সত্তুরে বুড়ীর নিথর দেহ
পাহাড় প্রমাণ বেকার , যুবক-যুবতীর
পিসে যাওয়া শরীর মেট্রোতে ।
ছোট্ট একটি নোট ,এ পথটা খোলা আছে।

আজ কাল পরশু এ ছবি চলমান

কল্যাণী রাষ্ট্র সঙ্গে আছে আমাদের !

‘নবান্নে’র সংলাপ ,’তোমরা কী সব বধির হয়ে গেছ ,শুনতে পাচ্ছনা?’
যান্ত্রিক যাপনে ,আমরা কী সব বধির হয়ে যাব ?

আপনা আপনি কিছু হয় না
প্রকৃতি শেখায় সংগ্রামী চেতনা।

Comment