শেষ নিঃশ্বাসটুকু লড়াই
বারিদ বরন গুপ্ত
মাঝে মাঝে ভাবি
কাঁটা ঝোপঝাড় এড়িয়ে
চলে যাব দূরে বহু দূরে
জংলি পথটা যেখানে শেষ হয়েছে
কিন্তু সেখানেও তাড়া করে হতাশা,
যত যাই সরে সরে
ছিনে জোঁকের মত জড়িয়ে ধরে
অসহ্য অস্থির রক্তপাত!
মনে আজ বাজেনা ছন্দ
অসহ্য অন্ত:দ্বন্দ্ব
স্নায়ুর সাথে বারে বারে কথা কই
পিছু হটার উপায় যে আর নেই
আগে পিছে ডাইনে বাঁয়ে
চতুর্দিকে বাজে ভেড়ির আওয়াজ !
জীবন আজ কেন জীবনকে খোঁজে?
জীবনের আর এক নাম লড়াই
শিরায় শিরায় পেশিতে পেশিতে আজি তারই বার্তা বাজে,
লড়াই ডাঙ্গার মাঠে দেখা হবে তোমার সাথে
শেষ নিঃশ্বাসটুকু লড়াই!!
Comment

