পাখির জন্য ভালোবাসার
মোঃ মজিবুর রহমান
আমাদের পোষা পাখি
নাম তার মিকি,
সে আমাদের উষ্ণ পরশ চাহে
আমরাও তাকে খুব ভালোবাসি।
একদা জানালা ছিল খোলা
ভাবলো সে স্বাধীনতার স্বাদ পরখ করে দেখি,
নীল আকাশের ছোঁয়া নিয়ে
বৃক্ষশাখে উড়ে বসি।
সহসা ঘর হতে বেরিয়ে দেখি
কোথাও নেই আমাদের মিকি
হয়তো গেছে কাক, পেঁচাদের পেটে !
দিশেহারা হয়ে মিকি মিকি বলে করলাম ডাকাডাকি।
হায়,হায় ! করি আসলাম ফিরি
গগন পানে চাহি তুললাম দুই হাত
বললাম বিধাতারে,
যেথা থাক সেথা যেনো ভালো থাকে মিকি।
কিযে ভালোবাসার পরশ বুলিয়ে দিতো
যখন থাকতাম একাকী।
এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি
মিকি দেয়নি ফাঁকি।
আজো মন-প্রাণ তারে খুঁজে বারে বারে
সে আর আসবে না কভু ফিরি,
মাঝে মাঝে উদাস হই
সকল বেদন ভুলি তারি লাগি।
পাখি কেবল পাখি নয়
সে ছিল মোদের দুঃখ সুখের সারথী,
তাইতো মিকির স্মৃতি গুলো আজো
হৃদয় গহীনে সযতনে আগলে রাখি।

