জোয়ার আসবে ?
কাজল আচার্য।
আমাদের বাড়িটা আমাদের ছিল না শুনেছি
ভাড়াটের মতো শ্রমের বিনিময়ে
অর্থের বিনিময়ে থেকেছি মাত্র।
থেকেছি সময়ের রক্ষক হিসেবে
থেকেছি বাড়ির পরিচর্যায়
থেকেছি সুসময় দুঃসময়ের দাঁড়িপাল্লার মতো।
যারা এসেছে, পরিদর্শকমাত্র
একটা খোঁজ আমাদের
ওখানে বেঁধে রেখেছিল বলতে পারেন।
বলতে পারেন অর্থ জোয়ারের অপেক্ষায়।
বাড়িটা অন্যের ভাবতে পারিনি
আগাছা কেটে ফুলের বাতাবরণ
গন্ধ লেবুর পাত, ঘ্রাণের তৃপ্তি খুজেছি বরাবর।
বাড়িটা কারোই…
এখন যেমন উলঙ্গ পড়ে আছে
বেওয়ারিশ শবের মত
পরিত্যাক্ত পান্ডুলিপির…
Kajal Acharaya
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near Chandi Mondir)
P.O- Nabapally
P.S- Barasat
Dist- North 24 Parganas
pin- 700126
Comment

