রানা জামান

কড়া বিধি বাড়ায় নিধি
রানা জামান

বিধি থাকে শত হাজার
বিশেষ বিধি তৈরি,
প্রয়োগ করে পুরো মাত্রায়
যারা থাকে বৈরী।

ছোটো কিংবা বড় বিধি
থাকে সদা জেগে,
আন্তর্জাতিক হয়ে গেলে
মামলা চলে হেগে।

বিধি অধিক ধারের হলে
বাড়ে নির্যাতন বেশ,
সইতে সইতে আমজনতার
পাকে দূর্ভোগের কেশ।

দেশটা যতো গরীব থাকে
ততো কড়া বিধি,
প্রজার চিন্তা চুলায় রেখে
ভরতে থাকে নিধি।

Comment