অঞ্জন ব্যানার্জ্জি

রত্নাকর
অঞ্জন ব্যানার্জ্জি

নেমেছি ধীরে ধীরে শুড়িপথের অন্ধকারে
আমি খেয়েছি বিষাক্ত রুটি
বিষক্রিয়া হয়েছে ধীরে ধীরে
কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদের মতন
নেমেছে অমাবস্যা আমার জীবনে
চলার পথে মাথায় পরেছি পদ্ম মুকুট
বিষধর সাপ পদ্মের আড়ালে
আমি ঢুকেছি শুড়িপথের আরো গভীরে
গলায় পরেছি মুন্ডমালা, হাতে নিয়েছি খড়গ
শুড়িপথে আমার হিংস্র পদক্ষেপের চিহ্ন।
আমার মতন এঁকেবেঁকে চলে উড়ালপুল
গভীর রাতে নিঃশ্বাস নেয়, বন্ধ ঘন ঘন যাতায়াত
কমে জীবাশ্ম জ্বালানির মারণ স্পর্শ,
বিক্ষিপ্ত হৃদয় চায় জোৎস্নার স্নিগ্ধতা
শুয়ে থাকি চন্দ্রাহত উড়ালপুলে,
দিনে কর্কশ যন্ত্রের গর্জনে
ঢাকা থাকে নদীর গীতিময় স্বর
নৈশব্দে সেই নদীর কণ্ঠস্বর শুনি
স্বপ্নে আসে বাল্মিকী সুরেলা বাতাসে
রত্নাকরের বেশ ছাড়তে প্রেরণা জোগায়।

Comment