থ্যাংক্স
শান্তনু ঘোষ
প্রচন্ড শীতের রাতে
খবর আসলে
বলাগড় থানার বড়বাবু ছুটে যান বস্তিতে
বেড়ার ঘরে মানুষগুলো তখন কষ্ট পাচ্ছেন ভীষন!
দরজায় টোকা দিতে
টিনের চালের ঘরটি থেকে মৃদু স্বরে আওয়াজ আসে এত রাতে কারা?
আমরা পুলিশের লোক
এক বৃদ্ধা ভাঙা দরজা খোলেন
ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে এক বৃদ্ধ বলেন, আমি তো কিছু করিনি।
না না, করবেন কেন
কিছু করেননি বলেই তো এসেছি
তারপর তাদের হাতে কম্বল তুলে দেন।
বৃদ্ধার চোখে জল
কাঁদছেন কেন জানতে চায়লে বলেন
আসলে বাবা ছেলেরা কেউ খোঁজ রাখে না
আর তোমরা পুলিশের লোক
আমরা কষ্ট পাচ্ছি জেনে ছুটে এসেছো
সে আনন্দে।
বিষয়টি আশ্চর্যের না হলেও
সত্যি,এমন মানবিকতার পরিচয় দিয়েছেন বলে,
বড়বাবুকে জানাই থ্যাংক্স।
Comment

