Md. Roni Molla

অসমাপ্ত প্রেম
মোঃ রনি মোল্যা

আমি নিরপেক্ষতা পছন্দ করি বলে,
তুমি আমায় অপবাদ দিতে পারো না।
আমি তো নিমিষেই ধুলোবালিতে মিশে যাই। তবুও কেনো আমাকে অভিষিক্ত করো মিথ্যে মায়ায়?

দয়া কিংবা করুনা কোনোটাই আমার প্রাপ্য নয়।
কারণ, আমি ভালোবাসার অণু’তে গঠিত।আমাকে নিয়ে স্বপ্ন দেখতে যদি বারণ থাকে আপত্তি নেই আমার,
তবুও দুঃস্বপ্ন ভেবে আঘাত দিও না।

আমাকে কখনো অংকের মতো শতকরায় হিসাব করো না, তুলনায় আমাকে অবস্থান দিও না,
আমি একক হয়েই বাঁচতে চাই৷

যদি আমার নিরামিষ প্রেমে তোমার হৃদয়
পুলকিত না হয়।তবে, দয়া দেখিয়ে আর হাত টা আঁকড়ে রেখো না, মুক্ত হয়ে যাও।
আমাকে বিক্ষিপ্ত করে তুমি স্বাধীনতা নাও। তবুও মিথ্যে অপবাদে আমাকে কাঁদিয়ো না।
আমি ভয়ে ভয়ে থাকি নীরব যন্ত্রনার ভয়ে!

আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, শুধু বলছি, তুমি আমার ভালোবাসাতেই রবে। আমি স্পর্শ চাই না তোমার,পারলে চুলের সুবাস দিও।

আমি বলছি না আমার হাত টা ধরেই থাকো, আমি বলছি, শুধু আমার দেওয়া চুরি গুলো হাতে রেখো। আর তোমার চোখের নিচে একটু জায়গা চাই, অশ্রুসিক্ত জায়গা নয়, যেখানটায় কাজলের ছোয়া মিলবে সেখানটায় ঠাঁই দিও।
শুধু আমার ভালোবাসায় থেকো।

Comment