Anup Kumar Roy

“গন্ধহীন পৃথিবী”
*************

প্রখর রৌদ্রের খাঁ খাঁ দুপুরে
ঝরে পড়া অমলতাস এর বিছানায়
শুয়ে আছ হে আমার পৃথিবী !

কাঁচা হলুদ শাড়ীর আঁচলে মুখ ঢেকে ,
গন্ধ বিহীন আত্ম মগ্ন বুকের প্রান্তরে ;
ভাঙতে ভাঙতে অসমাপ্ত প্রেমের দিপ্তী কে,

সোনালী হলুদ অমলতাসের
শীতল উষ্ণতায়, গন্ধ হীন পলাশ,
কৃষ্ণচূড়া, রডোডেনড্রন আর
নীল জারুলের অম্লমধুর স্বাদ উস্কে দিয়ে

কল্পনার গূহায় মুখ লুকাই
একটা নির্বাসিত চিৎকারে
ফেনা দুধ গড়ানো জোৎস্নায়
সদ্য ফোঁটা সানাইয়ের সুরে।

অবশেষে, পৃথিবীর পথে
মিলিয়ে যাই নিজস্ব তটে,
জোয়ার থেমে যাওয়া
চাঁদের গহীনে,
ভালবাসা র মান না মাপা নিউটনে।

Comment