# শিরোনাম:- ” ব্যাবধান”।
✍️ ইমাম হোসেন সবুজ।
০৬/০১/২০২৬ইং।
“দুনিয়ার রঙ্গ লীলায়,
কত কিছুই তো ভাসে,
সকালে যে কাঁদে,
বিকেলে সে হাসে।
কারো হতাশার দীর্ঘশ্বাস,
কারো প্রাণ ভড়া উচ্ছ্বাস।
শত স্বভাবের বহুরূপী বসবাস !
কারো দিন যায় হেসে খেলে,
কারো দিন আসে চোখের জলে,
কারো গৃহে অন্তর পোড়ে পিদিম তলে।
বুঝিনে সুখ কারে বলে?
মৌনতা জানতে চায়,
মানুষে কেন এত ব্যবধান?
শতাব্দীর চক্রাঘোরে,
মিলবে কিসে সমাধান?
ধনী-গরীব, সাদা -কালো,
স্রষ্টার সৃষ্টি দেখতে তো ভালো।
সৃষ্টির মাঝেই সৃষ্টি হানে এলোমেলো!
ওহে জ্ঞানী সাধু সন্ন্যাসী,
অনেক তো হলো,
সাদা কেন, কালোকে বলছে কালো?
আঁধার কালো না হলে ভাই,
আলোর কে মূল্য দিল?
ওহে জ্ঞানী পূজা মন,
একটি বিচ্ছেদহীন নোঙর ফেলো।
মিনতি তোমাদের বারংবার,
মানুষই-মানুষের অহংকার।
ভালোবাসার দানেই সব সম্ভব।
যুদ্ধ রক্তপাতে পুনঃ মিলন অসম্ভব।
আপোষ করো,
বিশ্ব বিধাত্রীর পদতল ধরো।
সৃষ্টির সেরাই তুমি,
মানবতার জগৎ চুমি।

