Md Afzal Hossain

Md Afzal Hossain

শিরোনাম- জীবন ছন্দ
কলমে -আফজাল হোসেন
তারিখ -২৬/১/২৬ইং

ভিড়ের মাঝে দাঁড়িয়ে আমি বুঝেছি ধীরে ধীরে,
নিজের যত্ন নিজে না নিলে, কেউ তাকায় না ফিরে।
জীবনের পথে হাঁটতে গিয়ে শিখেছি এই খেল,
নিজের চরকায় তাই তো এখন নিজেই দিচ্ছি তেল!

কারো মিছে হাসি দেখে মন ভরাই না আর,
হাসি মুখে কষ্ট লুকাই, মন করিনা ভার!
যে বোঝেনি আমার মূল্য, তার কাছে আর ভিড়ি না,
আত্ন-সম্মান ক্ষুণ্ণ করে কোনো কিছুই চাই না!

আপন ভেবে নিতাম যাদের ভাল-মন্দের খোঁজ,
ভুল বুঝে,বিরক্ত হয়ে কেউ হয়েছে নাখোশ!
ডাকা মাত্র সাড়া দিতাম -এটাই আমার দোষ
সরল বলে পদে পদেই ঠকে যাই রোজ!

সস্তা মানুষ! ভেবে অনেকে দেয়নি আমায় গুরুত্ব,
আপনা-আপনি কারো সাথে বেড়ে গেছে দুরত্ব!
রাগে-অভিমান সবই এখন গেছি আমি ভুলে,
ক্ষোভ- অভিযোগ যত্ন করে রেখেছি শিকেয় তোলে!

আশা যদি ভেঙ্গে যায়,বেড়ে যায় হতাশা,
কারো কাছে তাইতো এখন করি না কিছু প্রত্যাশা!
কারও সাথে শত্রুতা নয়, সবার সাথে সৌহার্দ্য,
চাইলে কেউ সহায়তা করি,যতটুকু সামর্থ্য।

ঝগড়া-বিবাদ এড়িয়ে চলি,বুঝি না আমি রাজনীতি,
রাজনীতিতে হিংসা, খুন,প্রতিহিংসা, ভয়ভীতি!
কথার চেয়েও নিরবতায় এখন খোঁজি শান্তি,
দরকার ছাড়া ‘কল’ দিতেও ভীষণ আমার আপত্তি !

সবখানে আর হয়না যাওয়া,যায়না সময় পাওয়া,
চাইলেই এখন দিতে পারিনা সবার ডাকে সাড়া!
নিজেকে নিয়ে ব্যস্ত এখন, নিজের স্বপ্নে বিভোর,
কারো দয়ার প্রত্যাশী নই—নিজের বলেই জোর।
জানি এখন, আমার জীবন- আমার উপর দায়,
নিজের চরকায় দিচ্ছি তেল- শান্তির প্রত্যাশায়!

Comment