Tarun Kumar Indu

দু’টি অণুকবিতা

কবিতা: অনুরোধ
কলমে: তরুণ কুমার ইন্দু

নারী দেবী রূপে যুগে যুগে পূজিত
তিনিই মাতৃরূপেণ সংস্থিতা;
এ সমাজে বারে বারে নারীই হন ধর্ষিতা।

টুকরো টুকরো আলো, এক টুকরো আশা
এক আকাশের নীচে থেকেও অধিকারে রেখেছো ভিন্ন;
অনুরোধ শুধু, দু’বেলা দিয়ো ‘মা’ তুলে, ওদের মুখে দু’মুঠো অন্ন।

কবিতা: উৎসব
কলমে: তরুণ কুমার ইন্দু

এই জোনাকি জোনাকি আলো
যা কিছু শুভ, তা হোক ভালো;
নব আশায়, এ আকাশ যেন রঙধনুতে সাজালো।

আনন্দ খুশিতে ভাসুক মনের অলি-গলি
উৎসব নয়, এ যে মৈত্রীর দীপাবলি;
নতুন ভাবে যেনো আমাকে প্রেম বন্ধনে জড়ালো।।

Comment