“স্বচ্ছতার দায়”
ভালোবাসা ?
সে-তো সবাই-ই চায় ।
যা চাইতাম আমিও ।
কিন্তু আজকাল ?
তার সম্পূর্ণ বিপরীত ।
আমি জানি—
ভীষণ ঘৃনা আর অবহেলায়
দেখো তুমি আমায় প্রতিদিন ।
না–না ;
প্রেম কিংবা ভালোবাসা চাচ্ছি না ।
চাচ্ছি—
এই অবজ্ঞাই ।
কেননা আমার অস্তিত্ব ;
তোমাকে স্মরণ করিয়ে দেয়
তোমার অন্তর-বাহিরের নোংরামি ।
Comment

