কবিতা – প্রদীপখানি
কবি – সুবিনয় হালদার
একগুচ্ছ কালো মেঘ জমা হয়েছে ওখানে
এক টুকরো দীখন্ডিত মত আগুন ঝরে পড়ে
এক পৃথিবী জ্বলছে দেখি উগ্র আগ্রাসনে ;
মাতাল ধোঁয়া অন্ধকারে চোখ ছল-ছল করে ।
এক জীবনে দেখছি কত দেখব আরো কত কি
কিশলয়ে সহজ-পাঠ হারিয়ে যায় ন্যূনতম প্রাথমিক ;
বর্ণ ভেদে বৈষম্য পরিচয় আসল নকল গুলিয়ে যায়
সম্প্রদায়ের সম্মানে করছে ক্ষতি ক্ষণে ক্ষণে
আলোর মতো শক্তিগুলো বুদ্ধি করে নিভিয়ে দিলো ;
সত্য যদি খুঁজতে চাও প্রশ্ন করতে ভয় কেন পাও
বিদায় যখন নিতেই হবে প্রদীপখানি জ্বালিয়ে যাও ।
____________________ সমাপ্ত _________________
সুবিনয় হালদার
পিতা – ঈশ্বর প্রদীপ হালদার
গ্রাম – দৌলতপুর
পোস্ট – দিঘীরপাড় বাজার
থানা – ফলতা
জেলা – দক্ষিণ ২৪ পরগনা
পিন কোড নম্বর -৭৪৩৫০৩
দূরভাষ – 9635576412 (W)
রাজ্য – পশ্চিমবঙ্গ
দেশ – ভারতবর্ষ

