Binapani Chatterjee

Binapani Chatterjee

*পূর্ণত্ব*

পূর্ণত্ব জাগে না আমার,
আমি তাই শূন্য।
উদাস মনে হতাশ প্রাণে
হয়ে আছি নগন্য।।

তুমি যদি করিতে আমায় দয়া,
তোমারি করুণায় ঘুচে যেতো
সকল মোহ মায়া।।

আমার হৃদয় কাননে আগাছা ভরা,
চারিদিকে থৈ থৈ
বলে দাও প্রভু তুমি গো আমায়,
সেই কল্পতরু কৈ??

যেথায় দাড়ায়ে স্মরিবো তোমারে,
এস এস হে প্রিয় ।
তুমি আগাছা সরায়ে,
আসিয়া দাঁড়ায়ে ,
চরণ দুটি দিও।।

আমি নয়ন ভরিয়া হেরিব প্রভু,
ওই চরণ শতদল।।
ঐ শতদলে ঢালিবো ওগো
প্রেম অশ্রু জল।।

পূর্ণত্ব জাগে না আমার
আমি তাই শূন্য।
হতাশ মনে উদাস প্রাণে
আমি শুধু নগন্য।।

– বীণাপাণি চ্যাটার্জী

Comment