Lalan Chand

Lalan Chand

কবিতা বেলায়

যা কিছু অশুভ
লালন চাঁদ।
29.01.2026।

যা কিছু শুভ
যা কিছু অশুভ
তোমার ঘোমটা টানা মুখ
প্লাবন হয়ে ভাসে এই হৃদয়হীন নদীতে

নৈঋতে মেঘ
বুকের ভেতর কাড়া নাকাড়া
আদিম ঘূর্ণি তছনছ করে দ্যায় আস্তানা
হাওয়ায় ওড়ে তোমার ঘোমটা
বিষণ্ণ পদাতিক

রোদ্দুর নেই
তবু দুপুর ফিরে আসে বারান্দায়
কাঁচের ফ্রেমে বাঁধা তোমার ছবিটি
হৃদয়ে তোলা ছিলো কতোদিন
আজ ভেঙে চৌচির

হাওয়া হয়ে যায় সব
হৃদয় হাওয়া
হাওয়ায় ভেসে আসে বিষাদের নদী
তুমি ওপার
আমি এপার
দ্যাখা নেই আর গ্রহনের বেলা

সব অশুভ
দুর্ভাগ্য হৃদয়
দুর্ভাগ্যে লেখা আমাদের জীবন
তোমার ঘোমটা টানা মুখ

কাব্যগ্রন্থ :
জুঁইফুলের মালা

Comment