মশা’রা ব্যাকরণ বোঝে না।
শেখ আলমগীর হোসেন বাদশা
চারিদিক হন্ হন্ পন্ পন্
মশকের মশকারিতে দুর্বিষহ জনজীবন।
ঘরে বাইরে, অফিস-আদালত, স্টেশন, লঞ্চ ঘাট, দোকান বা ফুটপাত –
সবখানেই উৎপাত।
মশক নিধন ঔষধ নিয়ন্ত্রণ হারিয়ে পেটুয়া মশকের পকেট ভারিতে তলাশূন্য খাজাঞ্চিখানা ।
সিন্ডিকেট মুনাফা নিয়তির হাত ধরে পাড়ি দেয় গায়েবী মহাদেশ।
সাহেব মশারাও ক্ষুধার্ত সাহেবি কায়দায়।
টেকনাফ থেকে তেতুলিয়া অব্দি চষে বেড়ায় মানব রক্ত পিপাসু লোলুপ দৃষ্টি।
ঔষধ ছিটানো কামানের বিকট গর্জনে
ধোঁয়ায় কেরোসিন পুড়া গন্ধ।
মেডিসিনে বিষ নেই!
সুবিধাবাদী বিবেকহীন মশা’রা কখনও ব্যাকরণ বোঝে না।
Comment

