Md ibrahim Hossen

Md ibrahim Hossen

হাশরেও তোমাকে চাই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-১২-২০২৫ ইং

সেদিনের স্মৃতির চারণ
রয়েছে বক্ষে ধারণ,
কভু তা যায় না ভোলা
এ মনে দেয় যে দোলা।

আমাদের ওই বাড়িতে
দাঁতেরই ঝলকানিতে,
কেড়েছো মনটা আমার
হয়েছি শুধুই তোমার।

জানি ওই রব ইশারায়
এসেছো এই না ধরায়,
আমারই ঘর সাজাতে
সুখেরই বীণ বাজাতে।

বরণে কাজল কালো
দু-চোখে নুরের আলো,
হাসিতে মুক্তা ঝরে
আলোতে ঘরটা ভরে।

ভাবিনি তোমায় পাবো
সেজে বর আনতে যাবো,
হবে দূর মনের জ্বালা
পরাবে ফুলের মালা।

সবই তো প্রভুর খেলা
আজবে যায় যে বেলা,
কারো যে অবহেলা
কারো সে সুখের ভেলা।

তোমারই হাতের ছোঁয়ায়
জীবনের দুঃখ ফুরায়,
তোমাতে আমারই প্রাণ
করেছে ওই প্রভু দান।

হৃদয়ে ঠাঁই দিয়েছি
যতনে খুব রেখেছি,
পারিনি কিছুই দিতে
তবুও চাওনি নিতে।

তুমি তো মহীয়সী
নারী এক প্রেম প্রেয়সী,
তোমাতে নাই তুলনা
কেমনে দিই উপমা ?

তুমি তো তুমিই শুধু
কোথা নাই এত মধু,
জীবনের শেষ ফোটা ফুল
সুখেরই দুই দু’টা কূল।

তোমাকে আমার তরে
বিধি তো নিজেই গড়ে,
দিয়েছে এক উপহার
করি তার শোকর গুজার।

যেওনা আমায় ছেড়ে
নিবে প্রাণ যমে কেড়ে,
দিও ঠাঁই মনের ঘরে
চিরদিন আপন করে।

চাওয়াতে নাই কিছু আর
তোমাকেই চাই বারেবার,
শুধু না এই ভুবনে
হাশরেও চাই বাঁধনে।

Comment