Subinoy Halder

Subinoy Halder

কবিতা – আগামী
কবি- সুবিনয় হালদার

আগামী দিচ্ছে ডাক বোকামি আর করোনা
অমাবস্যা ধরছে ঘিরে রাহুকেতু চারিদিকে
বিকিয়ে গিয়ে প্রকৃতির পরিবর্তন এনো না !

নিজের ঘরে করছো চুরি সেদিন বেশি দেরি নেই
শূন্য মনে বন্য হলে জীবনচক্রের কিবা বালাই ;
ভগ্ন দশায় ভাঙছে কোমর হারিয়ে যাচ্ছে আদর্শ
লেলিয়ে দিয়ে রসাতলে বিকিয়ে দিলে সর্বস্ব
ছলচাতুরি অভিনয়ে মাতিয়ে তুললে চরিত্র !
ভাঁড়ারে সব শূন্য দেখি ভিক্ষা পাত্রে হচ্ছে ঠাঁই
বারে বারে সময় বুঝে একই অস্ত্রে কাটছে কসাই !

এমন ভাবে চললে পরে সিংহাসনও ভেঙে পড়ে
মিথ্যা বলে ভুল বুঝিয়ে সবাই দেখি পাহাড় চড়ে !
উপর থেকে আছাড় খেলে সত্য তখন কথা বলে
শেষের সূর্য উঠবে ঠিকই অন্ধকার ফিকে হলে ।

___________________ সমাপ্ত __________________

সুবিনয় হালদার
পিতা – ঈশ্বর প্রদীপ হালদার
গ্রাম – দৌলতপুর
পোস্ট – দিঘীরপাড় বাজার
থানা – ফলতা
জেলা – দক্ষিণ ২৪ পরগনা
পিন কোড নম্বর -৭৪৩৫০৩
দূরভাষ – 9635576412 (W)
রাজ্য – পশ্চিমবঙ্গ
দেশ – ভারতবর্ষ

Comment