Prokash Chandra Roy

Prokash Chandra Roy

জীবনের প্রেক্ষিতে

প্রকাশ চন্দ্র রায়

০৩-০২-২০২৬

অতিরঞ্জিত রূপে রঞ্জিত পাখিরা
উড়ে বেড়ায় যদি চারপাশে কারনে অকারনে,
নাচে গায় বিচিত্র ভঙ্গিমায় ডানে বামে সামনে পিছনে;
পাখিদের প্রলোভনে আঁখি’রা তো উৎসুক হবেই,
অপলকে তাকাবেই বিচিত্রবরণ পাখিদের দিকে।

কেউ কেউ হয়তো ছুঁয়ে দেখতে চাইবে,
পুষে রাখতে চাইবে কেউ কেউ বুকের খাঁচায়,
কবিগণ লিখবে অজরামর কবিতা নানাবিধ ছন্দে,
শিল্পিগণ সুরে সুরে গাইতে চাইবে গান;
রং তুলিতে ছবি এঁকে এঁকে
কেউ কেউ হয়ে যাবে আঁকিয়ে মহান।

প্রকৃতির দান ফুল পাখিরা ফুটবে ছুটবে
নাচবে গাইবে জীবনের প্রেক্ষিতে;
ভাবে বিভোর কবি-শিল্পি-আঁকিয়েরা
লিখবে-গাইবে-আঁকবে ভালবাসবে।

এভাবেই কেটে যাবে জীবনের জের
তোমার আমার আর বাকী সকলের।★

(০৩-০২-২০২৬)

Comment