বিপন্নতার মেঘ
আবদুস সালাম
ধর্ষিত বিপ্লব ভাসিয়া বেড়ায়তেছে আকাশে
খুঁজিয়া চলিয়াছে বিপন্ন আয়ু
ভাঙা চোরা পাতায় সেলাই করিলাম স্বপ্ন
কোমরে বাঁধিলাম বৈরাগ্যের কবজ
হারাইয়া ফেলিলাম নিশানা
ছন্নছাড়া বিপ্লব থিতু হইল না
বৈরাগ্য চাষ করিলাম আয়ুর ক্ষেতে
বিপন্ন জীবনেরা মেঘের ভেলায় চড়িল
চোখের পাতায় নামিয়া আসিল অন্ধকার
আমি কি হইলাম বোঝার আগেই গ্রেপ্তার হইলাম বিপন্নতার দায়ে
###
Comment

